WBP Excise Constable Question Paper – 2019
- ‘মহোৎসব’-এর সন্ধি বিচ্ছেদ নিম্নলিখিত কোনটি ?
(A) মহা + উৎসব
(B) মহা + ঊৎশব
(C) মহা + উৎশব
(D) মহা + উৎষব
- উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে প্রবচনটি সম্পূর্ণ করুন :
মন্ত্রের ______ কিংবা শরীর পাতন ।
(A) উচ্চারণ
(B) উচ্চারন
(C) সাধন
(D) বাঁধন
- নিম্নলিখিত কোনটি শুদ্ধ ?
(A) রূচিমান
(B) রূচিবাণ
(C) রুচিমান
(D) রুচীমান
- ইন্দ্রনাথ ও রাজলক্ষ্মী — চরিত্রগুলির স্রষ্টা কে ?
(A) বুদ্ধদেব বসু
(B) প্রমথ চৌধুরী
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) প্রতিভা বসু
- রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করুন :
রহিম দিবারাত্রি পরিশ্রম করে ।
(A) করণ কারকে ‘এ’ বিভক্তি
(B) করণ কারকে ‘য়’ বিভক্তি
(C) অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি
(D) অধিকরণ কারকে ‘শূন্য‘ বিভক্তি
- ‘মনীষা’— এর সন্ধিবিচ্ছেদ নিম্নলিখিত কোনটি ?
(A) মনস্ + ইষা
(B) মনস্ + ঈসা
(C) মনস্ + ঈষা
(D) মন + ঈষা
নিম্নের রচনাংশটি পড়ে প্রশ্নগুলির (57-60) উত্তর দিন :
“কি হেতু, মাতঃ, গতি তব আজি এ ভবনে ? কহ দাসে লঙ্কার কুশল । “
- কার উদ্দেশে এই বক্তব্য ?
(A) লক্ষ্মী দেবী
(B) মন্দোদরী দেবী
(C) অন্নপূর্ণা দেবী
(D) মনসা দেবী
- উদ্দিষ্ট ব্যক্তি কোন সংবাদ ডিতে উক্ত ভবনে প্রবেশ করেন ?
(A) সনকার মৃত্যুসংবাদ
(B) বীরবাহুর মৃত্যুসংবাদ
(C) রাবণের মৃত্যুসংবাদ
(D) দেবী চণ্ডীর আবির্ভাব
- মূল কাব্যগ্রন্থের নাম কী ?
(A) অন্নদামঙ্গল কাব্য
(B) মেঘনাদবধ কাব্য
(C) চণ্ডীমঙ্গল কাব্য
(D) মনসামঙ্গল কাব্য
- বক্তা কে ?
(A) শিব
(B) রাম
(C) চাঁদ সওদাগর
(D) ইন্দ্রজিৎ
- এককথায় প্রকাশ করুন — ‘যার কিছুই নেই’।
(A) অকিঞ্চন
(B) অকীঞ্চণ
(C) আকিঞ্চন
(D) অকিঞ্চণ
- ‘বীণাপাণি’ কোন সমাস ?
(A) কর্মধারয় সমাস
(B) দ্বন্দ সমাস
(C) অব্যয়ীভাব সমাস
(D) বহুব্রীহি সমাস
নিম্নের রচনাংশটি পড়ে প্রশ্নগুলির (63-66) উত্তর দিন :
“… আমার জায়গায় যে লোকটি আসবেন তাঁকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন, আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না ।”
- কথোপকথনের স্থান কোনটি ?
(A) উলাপুর গ্রাম
(B) নিশ্চিন্দপুর গ্রাম
(C) নেবুগ্রাম
(D) পেনেটি গ্রাম
- মূল গল্পতী কার রচনা ?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) মানিক বন্দ্যোপাধায়
- কার উদ্দেশে এই বক্তব্য ?
(A) আমিনা
(B) লালু
(C) রতন
(D) নিরুপমা
- বক্তা কে ?
(A) পোস্টমাস্টার
(B) মাস্টারমশাই
(C) হারানের নাতজামাই
(D) বাবু
- নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি উভলিঙ্গ ?
(A) সাহেব
(B) কাকা
(C) কবি
(D) দাদা
- ‘রামের পিতৃভক্তি অতুলনীয়’ । — এটি কোন বাক্য ?
(A) নঞর্থক বাক্য
(B) বিস্ময়বোধক বাক্য
(C) নির্দেশক বাক্য
(D) প্রশ্নবোধক বাক্য
- ‘আবোল তাবোল’ কবিতাটির রচয়িতা কে ?
(A) অন্নদাশঙ্কর রায়
(B) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(C) শক্তি চট্টোপাধ্যায়
(D) সুকুমার রায়
- ‘আষাঢ়ে গল্প’ বাগধারাটি অর্থ নিম্নলিখিত কোনটি ?
(A) অন্য গল্প
(B) প্রবন্ধ
(C) আসল গল্প
(D) আজগুবি গল্প
- ‘চুনোপুটি’ বাগধারাটির অর্থ নিন্মলিখিত কোনটি ?
(A) সৎ ব্যক্তি
(B) অসৎ ব্যক্তি
(C) নগণ্য ব্যক্তি
(D) গণ্যমান্য ব্যক্তি
- ‘আশাতীত’-এর সন্ধিবিচ্ছেদ নিম্নলিখিত কোনটি ?
(A) আসা + অতিত
(B) আসা + অতীথ
(C) আসা + অতীত
(D) আশা + অতীত
- রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করুন :
সিংহের কেশর দেখতে সুন্দর ।
(A) কর্মকারকে ‘শূন্য‘ বিভক্তি
(B) অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি
(C) কর্মকারকে ‘রে’ বিভক্তি
(D) কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি
- ‘আকাশ’ শব্দটির সঠিক সমর্থক শব্দ কোনটি ?
(A) তাপস
(B) বরুণ
(C) অরূপ
(D) ব্যোম
- ‘কুশানু’ শব্দটির প্রচলিত সমর্থক শব্দ কোনটি ?
(A) আগুন
(B) নদী
(C) ফুটবল
(D) ময়দান
- নিম্নলিখিত কোনটি শুদ্ধ?
(A) মধুসুদন
(B) মধুসূদণ
(C) মধূসুদন
(D) মধুসূদন
উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে প্রবচনটি সম্পূর্ণ করুন:
- বাঘে ছুঁলে _______ ঘা ।
(A) পঞ্চাশ
(B) ছত্রিশ
(C) সতেরো
(D) আঠারো
- নিম্নলিখিত কোনটি মহাপ্রাণ বর্ণ
(A) ভ
(B) চ
(C) ত
(D) দ
- ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি কে প্রকাশ করেন ?
(A) সুভাষচন্দ্র বসু
(B) স্বামী বিবেকানন্দ
(C) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ‘গন্ডারের চামড়া’ বাগধারাটির অর্থ নিম্নলিখিত কোনটি ?
(A) খুব দামি
(B) দুষ্প্রাপ্য
(C) সহজে পাওয়া যায়
(D) খুব পুরু
- নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি স্ত্রীলিঙ্গ ?
(A) বলদ
(B) সিংহ
(C) গিন্নি
(D) কর্তা
- ‘অর্ধচন্দ্র’ বাগহধরটির অর্থ নিম্নলিখিত কোনটি ?
(A) গলা ধাক্কা দেওয়া
(B) ফেলে দেওয়া
(C) ঠেলে দেওয়া
(D) ধাক্কা দেওয়া
উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে প্রবচনটি সম্পূর্ণ করুন:
- _______ ভানতে শিবের গীত ।
(A) ডাঁটা
(B) জল
(C) পাট
(D) ধান
- ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?
(A) সৈয়দ আলাওল
(B) শ্রীজাত
(C) জয় গোস্বামী
(D) কাজী নজরুল ইসলাম
- নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি দেশী শব্দ ?
(A) উকিল
(B) মহকুমা
(C) তেঁতুল
(D) কিশমিশ
- ‘মেঘনাদবধ কাব্য’ কয়টি সর্গ বিভক্ত ?
(A) ১১
(B) ৫
(C) ৭
(D) ৯
উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে প্রবচনটি সম্পূর্ণ করুন:
- _______ বনে মুক্তো ছড়ানো ।
(A) হিজল
(B) মন
(C) বাদা
(D) উলু
- এককথায় প্রকাশ করুন — ‘লাভ করার ইচ্ছা’।
(A) আকাঙ্খা
(B) লাভজনক
(C) জয়
(D) লিপ্সা
- কোন বাঙালি সাহিত্যিক ‘রসরাজ’ নামেও বিখ্যাত হয়েছিলেন ?
(A) অমৃতলাল বসু
(B) তারাপদ রায়
(C) শিবরাম চক্রবর্তী
(D) হিমানিশ গোস্বামী
- ‘ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল’ — এটি কী ধরনের ক্রিয়া ?
(A) সমাপিকা
(B) অসমাপিকা
(C) সকর্মক
(D) অকর্মক ও সমাপিকা
- বাংলা সাহিত্যে কে ‘পদাতিক কবি’ নামে পরিচিত ?
(A) অরুণ ঘোষ
(B) সুভাষ মুখোপাধ্যায়
(C) জসীমউদ্দীন
(D) শক্তি চট্টোপাধ্যায়
- ‘মাতাপিতা’ কোন সমাস ?
(A) কর্মধারয় সমাস
(B) দ্বিগু সমাস
(C) তৎপুরুষ সমাস
(D) দ্বন্দ্ব সমাস
- ‘জল’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি ?
(A) অম্বু
(B) গণ্ডূষ
(C) বহমান
(D) তরল
- ‘পরশুরাম’ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন ?
(A) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(B) প্রেমেন্দ্র মিত্র
(C) শিবরাম চক্রবর্তী
(D) রাজশেখর বসু
- নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি তদ্ভব শব্দ ?
(A) পত্র
(B) প্রত্র
(C) পত্তর
(D) পাতা
- ‘আফ্রিকা’ কবিতাটি কার লেখা ?
(A) জয় গোস্বামী
(B) শ্রীজাত
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) জীবনানন্দ দাশ
- ‘নবরত্ন’ কোন সমাস ?
(A) বহুব্রীহি সমাস
(B) কর্মধারয় সমাস
(C) দ্বন্দ্ব সমাস
(D) দ্বিগু সমাস
- ‘অসি’ শব্দটির প্রচলিত সমর্থক শব্দ কোনটি ?
(A) শিরা
(B) অসম
(C) আসন
(D) তলোয়ার
উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে প্রবচনটি সম্পূর্ণ করুন:
- আলাললের ঘরের _____।
(A) আলো
(B) প্রাসাদ
(C) দুলাল
(D) লাল
- এককথায় প্রকাশ করুন — ‘দু’হাত সমান চলে যার ‘ ।
(A) শব্যসাচী
(B) সব্যসাচি
(C) সব্যষাচী
(D) সব্যসাচী

